English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮ ১৬:১১

'এবং পূর্ণিমা'য় অতিথি চিত্রনায়ক ফারুক

অনলাইন ডেস্ক
'এবং পূর্ণিমা'য় অতিথি চিত্রনায়ক ফারুক

বাংলা চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা অভিনয়ে অনিয়মিত হয়ে সম্প্রতি তিনি উপস্থাপনায় নাম লিখিয়েছেন। বর্তমানে তিনি উপস্থাপনা করছেন বেসরকারি টেভি চ্যানেল আরটিভিতে প্রচারিত ‘এবং পূর্ণিমা’ নামের একটি অনুষ্ঠান। প্রতি সপ্তাহের শনিবার রাত ১০টায় প্রচারিত সে অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের অভিনয় ও সঙ্গীত জগতের জনপ্রিয় সব তারকা। ইতিমধ্যে অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব প্রচারিত হয়েছে।

আগামী শনিবার ঘড়ির কাটায় রাত ১০টা বাজলেই হাসি হাসি মুখ নিয়ে আরটিভির পর্দায় হাজির হয়ে যাবেন নায়িকা কাম উপস্থাপিকা পূর্ণিমা। এই পর্বে সেখানে পূর্ণিমার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিঞা ভাই খ্যাত চিত্র নায়ক ফারুক। তিনি আড্ডা দেবেন নায়িকা পূর্ণিমার সঙ্গে। আলোচনা করবেন তাদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানা বিষয় নিয়ে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত।