English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮ ১৫:৫৩

ঈদে তারকাদের চায়ের চুমুকে

অনলাইন ডেস্ক
ঈদে তারকাদের চায়ের চুমুকে

বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের অংশগ্রহনে এবার প্রচার হবে এটিএন বাংলার প্রভাতী ম্যাগাজিন ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠান। ঈদ উল আযহা উপলক্ষে এটিএন বাংলায় ঈদের দিন থেকে দশমদিন, সকাল ৭.৩০টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানের প্রতিটি পর্বেই অংশগ্রহন করবেন দেশের নাটক, সিনেমা এবং সঙ্গীত জগতের তারকারা। অনুষ্ঠানের অতিথিরা হলেন সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, প্রীতম হাসান, ঐশি, অভিনেত্রী বন্যা মির্জা, হুমায়রা হিমু, তানিয়া হোসেন, অভিনেতা আরফান আহমেদ, সাব্বির আহমেদ এবং খল চরিত্রে খ্যাতি পাওয়া চিত্রনায়ক তাসকিন রহমান।

প্রসঙ্গত ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠানের প্রতিটি পর্বে তুলে ধরা হয় বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতিকে। অনুষ্ঠানে আরও থাকে প্রতিটি দিন সম্পর্কে জানা, ঐ দিনে জন্মগ্রহনকারী ব্যক্তিত্বদের তথ্য, আবহাওয়া, রাশিফল, বিউটি টিপস, বাংলার গান, শিল্প সাহিত্যের খবরাখবর এবং অতিথির সাথে আড্ডা। মারিয়া শিমুর উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও নবুয়াত রহমান।