English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮ ২০:১৮

সোনালীর জন্য কাঁদলেন বিবেক

অনলাইন ডেস্ক
সোনালীর জন্য কাঁদলেন বিবেক

বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তিনি যে ক্যান্সারে আক্রান্ত, সেই খবর জানার আগে ‘ইন্ডিয়া’স বেস্ট ড্রামেবাজ’ নামক এক রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় ছিলেন সোনালী। যেখানে আরেক বিচারক ছিলেন তারই কাছের বন্ধু বিবেক ওবেরয়।

হঠাৎ করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুষ্ঠানটি থেকে নিজেকে সরিয়ে নেন সোনালী। তখনও অনেকেই জানতো না যে, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই তারকা। এর কয়েক সপ্তাহ পরেই সোনালী নিজেই তার ক্যানসার হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান।

সম্প্রতি ওই অনুষ্ঠানের একটি পর্বে দীপালী নামের একজন প্রতিযোগী অভিনয় করেন ক্যানসার আক্রান্ত রোগীর ভূমিকায়। অভিনয়ের মাধ্যমে দীপালী ফুটিয়ে তোলেন, একজন ক্যানসার রোগীর সুস্থ হয়ে ওঠার গল্প। তার এই অভিনয় দেখেই চোখের জল আটকাতে পারেননি অনুষ্ঠানটির বিচারক বিবেক ওবেরয়।

তিনি বলেন, সোনালি তার খুব কাছের বন্ধু। আর তিনি সোনালিকে এই শোতে ভীষণভাবে মিস করছেন।

এসময় তিনি সবাইকে সোনালির সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেন।ক্যানসারে আক্রান্ত হবার পর পরিবারের সদস্যদের বাইরে প্রথম বিবেক ওবেরয়কেই এই খবর জানিয়েছিলেন সোনালী। বর্তমানে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সোনালী।

এদিকে সোনালীর ক্যানসারের খবরে প্রায় সব বলিউড তারকা উদ্বেগ প্রকাশ করেছেন। নিউ ইয়র্কে গিয়ে সোনালীর সঙ্গে দেখা করে সাহস যুগিয়েছেন হৃত্বিক রোশান ও সুজান।