English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ১১:২৭

চরম বিপাকে আতিফ আসলাম

অনলাইন ডেস্ক
চরম বিপাকে আতিফ আসলাম

নিউ ইয়র্কে পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্যারেডে ভারতীয় গান গাইলেন আতিফ ইসলাম। এর জেরেই চরম বিপাকে পড়েছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে চলতি মাসের শুরুর দিকে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই ভারতীয় গান গাইতে শোনা যায় বলিউডের পাকিস্তানি গায়ককে। এরপর থেকেই আতিফকে ঘিরে শুরু হয় কড়া সমালোচনা।

একজন পাকিস্তানি হয়ে সে দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আতিফ কীভাবে ভারতীয় গান গাইলেন, তা নিয়ে উঠে প্রশ্ন। এমনকি আতিফের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলা হয়।

নিউ ইয়র্কে ভারতীয় গান গাওয়ার পরই আতিফ আসলামের উপর কোনো সম্মান নেই বলে তাকে আক্রমণ করা হয়। ‘আপনি মন ভেঙে দিয়েছেন’ বলেও পাকিস্তানের কেউ কেউ দুঃখপ্রকাশ করেন। আবার কেউ কেউ আতিফ আসলামকে বয়কট করারও ডাক দিয়েছেন।

যদিও পাকিস্তানি গায়ক সাফাত আমানত আলি আতিফ আসলামের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আতিফ কোনো ভুল করেননি। সঙ্গীত কখনো ভারতীয় বা পাকিস্তানি হতে পারে না। সঙ্গীতের কোনো সীমারেখা নেই।

চিত্র সমালোচক ওমির আলভি বলেন, বলিউডের যে কোনো সিনেমা বা নাটক বা সিরিয়াল পাকিস্তানে প্রকাশ্যে দেখানো হয়। তাই সঙ্গীতের ক্ষেত্রে এই ধরনের কোনো সীমারেখা থাকতে পারে বলেও তিনি মনে করেন না বলে জানিয়েছেন।

শুধু তাই নয় আলভি আরও প্রশ্ন তোলেন, বলিউডি সিনেমা দেখতে কি পাকিস্তানিরা সিনেমা হলে যান না? ভারতীয় মেগা সিরিয়াল কি পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলিতে চলে না? তাহলে সঙ্গীত নিয়ে এত মাতামাতি কেন। যদিও, শত সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে টু শব্দ করতে দেখা যায়নি আতিফ আসলামকে।