English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৮ ১০:৩০

মা হলেন পাওলি!

অনলাইন ডেস্ক
মা হলেন পাওলি!

‘হেট স্টোরি’ ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন পাওলি। এরপর নিজের মনমতো কোনও চরিত্র খুঁজে পাচ্ছিলেন না। এবার মনের মতো চরিত্র নিয়েই বলিউডে ফিরছেন এই টালিউড নায়িকা। নতুন ছবিটি পরিচালনা করেছেন নীল মাধব পাণ্ডা।   ভারতীয় গণমাধ্যমের খবর, ‘হালকা’ নামে ছবির শুটিং হয়েছে বস্তিতে। এতে মায়ের চরিত্রে অভিনয়  করছেন পাওলি।   প্রথমে একটু দ্বিধাবোধ থাকলেও শুটিং শুরু হতেই তা কেটে যায় পাওলির। ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ।