English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৮ ১০:৩২

প্রভার জন্য সেমিস্টার ড্রপ দিয়েছিল যে বন্ধু!

অনলাইন ডেস্ক
প্রভার জন্য সেমিস্টার ড্রপ দিয়েছিল যে বন্ধু!

প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববারে সারা বিশ্বজুড়ে বন্ধু দিবস পালন করা হয়। ১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায় ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপর আমেরিকার কংগ্রেস বন্ধুদের প্রতি সম্মান জানিয়ে আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালন করে। বিশ্বের অন্যন্য দেশের মত বাংলাদেশেও পালিত হয় এই দিবসটি।

বন্ধু দিবস উপলক্ষে দেশের প্রথম সারির এক গণমাধ্যমের মুখোমুখি হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রভা। কথা বলেন তার প্রিয় বন্ধুকে নিয়ে। কেমন ছিল তাঁদের বন্ধুত্ব? সে প্রসঙ্গে একটি গল্পও বলেন এই অভিনেত্রী। বলেন, ‘একবার আমি সেমিস্টার ড্রপ দিই। একা একা ছোটদের সঙ্গে ক্লাস করতে হবে ভেবে খুব খারাপ লাগছিল। আত্তি বলেছিল, কোনো দুশ্চিন্তা না করে আমি অবশ্যই যেন পরের সেমিস্টারে ভর্তি হয়ে যাই। আত্তি খুব ভালো ছাত্রী ছিল। পরে দেখলাম, আমার জন্য সেও সেমিস্টার ড্রপ দিয়েছে। তার সঙ্গে আমার এ রকম হাজারটা স্মৃতি রয়েছে। সেসব কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই।’

উল্লেখ্য, প্রভার সেই বন্ধুর নাম আত্তি। পেশায় তিনি একজন ফ্যাশন ডিজাইনার। ফারহানা হাবিব আত্তি তাঁর স্কুলের বন্ধু। এখনো তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে প্রভার।

তাদের বন্ধুত্ব প্রসঙ্গে প্রভা আরও উল্লেখ করেন, ‘খারাপ সময়ে যে পাশে থাকে, সে-ই তো প্রকৃত বন্ধু। খারাপ সময়গুলোতে তাকে যেভাবে কাছে পেয়েছি, আমার ভালো সময়ে তেমন করে পাইনি। সে সত্যিই আমার খুব ভালো বন্ধু। জেনেশুনে যদি কোনো অন্যায় করতাম, আত্তি আমাকে সাপোর্ট দিত না। তার সঙ্গে এ পর্যন্ত যতবার ঝগড়া হয়েছে, সেটার কারণ ছিল আমার কিছু ভুল সিদ্ধান্ত। পরে হয়তো অনুধাবন করেছি যে কাজটা করা আমার ঠিক হয়নি। মোট কথা, ভুল সিদ্ধান্তে সে কখনোই আমাকে সাপোর্ট দিত না। অথচ কিছু বন্ধু থাকে, বন্ধু অন্যায় করলেও তারা সাপোর্ট দেয়। আমার মনে হয়, এটা ঠিক না।’