English Version
আপডেট : ৫ আগস্ট, ২০১৮ ১২:১০

আবারও বিজ্ঞাপনে ঈশানা

অনলাইন ডেস্ক
আবারও বিজ্ঞাপনে ঈশানা

হালের জনপ্রিয় অভিনেত্রী ঈশানা খাঁন। আসছে ঈদের বেশ কিছু নাটকের শুটিং নিয়ে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও সপ্রতিভ তিনি। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী। বিজ্ঞাপনটি ছিল 'তিব্বত' এর।

জানা গেছে, গত ৩১ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে কোক স্টুডিওতে এ বিজ্ঞাপনের শুটিং শেষ হয়। এ বিজ্ঞাপনে ঈশানার সঙ্গে ছিলেন সাবেরী আলম। আর এ বিজ্ঞাপনটি নির্মাণ করেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।   এ ব্যাপারে ঈশানা বলেন, এখন ঈদ নাটকের কাজ নিয়েই ব্যস্ত রয়েছি। তবে এই বিজ্ঞাপনটির কনসেপ্টটি অনেক ভালো লেগেছে। তাই ভালোলাগা থেকেই এই বিজ্ঞাপনে কাজ করা। আমার সঙ্গে ছিলেন সাবেরী আপা। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচার হবে।