বাংলাদেশী অভিনেতাকে জড়িয়ে রাখছেন শ্রাবন্তী!
সাদা ধপধপে চারিদিক। দূরের সমুদ্র এসে মিশেছে বালিকনায়। আর সেখানেই রোম্যান্টিক পোজে একজনকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন শ্রাবন্তী। নিজের সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি। এই ছবি দেখা মাত্রই লোকের মনে প্রশ্ন জেগেছে কে ইনি?
খোলসা করেই বলা যাক। শ্রাবন্তীর আপকামিং ছবি ‘যদি একদিন’। আর এই ছবিতে ঢাকাই জনপ্রিয় গায়ক তথা অভিনেতা তাহসান রহমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। এই ছবির প্রমোশনের কারণেই তাহসানের সঙ্গে এমন ছবি তুলেছেন তিনি।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় আসতে চলেছে ‘যদি একদিন’। ছবিতে অভিনয়ে দেখা যাবে ওপার বাংলার শ্রাবন্তী এবং তাহসান রহমান খানকে। ছবিতে অরিত্রী নামের একটি চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। শ্রাবন্তী জানিয়েছিলেন, ‘পরিচালক রাজের সঙ্গে কথা বলে তার খুবই ভালো লেগেছে। পরিচালক চমৎকারভাবে তাকে ছবির গল্প শুনিয়েছিলেন। গল্পটি তার বেশ ভাল লাগে। দারুণ একটা কাজ হবে বলে মনে করছেন তিনি। পরিচালক রাজ জানিয়েছিলেন, ‘অরিত্রী চরিত্রে শ্রাবন্তী বেশ মানানসই, ওর মধ্যে সব গুণই আছে। চিত্রনাট্য অনুযায়ী তাই ছবির জন্য শ্রাবন্তিকে সিলেক্ট করা’।
এছাড়াও এই ছবিতে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান কে। তবে সকলের মনে প্রশ্ন জাগতেই পারে শ্রাবন্তি ঠিক কার বিপরীতে? তবে সে প্রশ্নের কোন সদউত্তর মেলেনি পরিচালকের কাছ থেকে।
তাই কার বিপরীতে শ্রাবন্তী তার উত্তর রয়েছে ছবিতেই। তবে এমন সব ধামাকা কাস্ট নিয়ে ছবিটি তৈরী করছেন পরিচালক, যার ফলে বাংলাদেশী দর্শক আশা রাখছেন শ্রাবন্তী-তাহসান এবং তাসকিনের জুটি বেশ ধামাকা ছবিই উপহার দেবে দর্শককে।


