English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৮ ২১:৫৬

খোলামেলা পোশাকে সবাইকে চমকে দিলেন রাইমা!

অনলাইন ডেস্ক
খোলামেলা পোশাকে সবাইকে চমকে দিলেন রাইমা!

বেশ কিছুদিন স্ক্রিন থেকে দূরে ছিলেন রাইমা সেন। টালিউডে কিছুদিন কাজও ছিল না। বলিউডে তার ‘ভদকা ডাইরিজ’ সেভাবে সাড়া ফেলেনি। এরপর রাইমাকে দেখতে পাওয়া গেছে একটি ওয়েব সিরিজে। কিন্তু তারপর থেকে রাইমা বেপাত্তা!

তবে সম্প্রতি পর দেখা মিলেছে তার। একেবারে স্বহিমায়। তবে কোনো সিনেমায় নয়, ম্যাগাজিনের পাতায়। স্বল্পবসনায় রাইমা। একেবারে বোল্ড অ্যান্ড বিউটিফুল।

একটি ভারতীয় প্রকাশনা সংস্থার ম্যাগাজিনে তিনি এবার কভার পেজে। সেই ছবিতেই একেবারে সবাইকে বোল্ড আউট করলেন রাইমা। সৌন্দর্য যেন ফুটে বের হচ্ছে। তিনি যে মহানয়িকা সুচিত্রা সেনের সুযোগ্য নাতনি, এই ছবিই তার প্রমাণ।

সব রকম পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন রাইমা। যে কোনো সাজে তাকে মানায়ও বেশ। তাই তো ভারতীয় পোশাকে যেমন সাবলীল রাইমা, তেমনি অপরূপা তিনি ওয়েস্টার্ন আউটফিটেও।