English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১৬:৪৬

এবারের আড্ডায় কোনাল ও তপু

অনলাইন ডেস্ক
এবারের আড্ডায় কোনাল ও তপু

আরটিভিতে প্রচারিত হচ্ছে চিত্রতারকা পূর্ণিমার উপস্থাপনায় তারকাদের আড্ডা বিষয়ক অনুষ্ঠান ‘এবং পূর্ণিমা’। এতে উঠে আসে তারকাদের জীবনের গল্প, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয়গুলো। প্রতিটি পর্বেই দেখা মিলে শোবিজের নতুন নতুন মুখ।

এবারের পর্বে পূর্ণিমার সঙ্গে আড্ডা দেবেন জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী কোনাল ও তপু। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 

অনুষ্ঠানটি নিয়ে পূর্নিমা বলেন, ‘এরই মধ্যে দর্শকের মাঝে সাড়া জাগিয়েছে এই অনুষ্ঠানটি। প্রিয় মানুষদের সঙ্গে আড্ডার মধ্য দিয়ে আমার অভিজ্ঞতার ভাণ্ডারও অনেক সমৃদ্ধ হচ্ছে।’

দর্শকপ্রিয় এই অনুষ্ঠানটিতে এর আগে অতিথি হয়েছিলেন শাফিন আহমেদ, মিশা সওদাগর, বাপ্পি চৌধুরী, শাকিলা শর্মা, ফাহমিদা নবী, আরিফিন শুভ, কনা, ইমরানসহ অনেকে।

আরটিভিতে পর্বটি প্রচার হবে ২৮ জুলাই, শনিবার রাত ১০টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।