English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৮ ১৬:৫৬

এক ছবিতে এত তারকা!

অনলাইন ডেস্ক
এক ছবিতে এত তারকা!

‘জ্যাম’ ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন তিনি। তার নায়ক হবেন ‘একটি সিনেমার গল্প’ ছবির জুটি আরিফিন শুভ। তাঁর বিপরীতে অভিনয় করবেন আরেফিন শুভ। তবে নায়ক শুভ বর্তমানে আমেরিকাতে রয়েছেন।

ঋতু সিনেমাটি করবে কি করবে না তা নিয়ে সংশয় ছিল। তিনি গতকাল জানিয়েছেন চরিত্রটি করতে ইচ্ছুক তিনি। তাকে রাজী করানোর পর আরিফিন শুভর অভিনয় নিয়ে সংশয়ে পড়েছেন নেয়ামুল। জানা যায়, শুভ এখনো নিশ্চিত করে কিছু বলেননি। জানা গেছে, চিত্রনাট্য পড়েই নিজের সিদ্ধান্ত দিবেন শুভ। তবে এই ছবিতে তার অভিনয়ের সম্ভাবনা নব্বই শতাংশ।   অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে। জ্যাম ছবিটিতে অর্থায়ন করছেন প্রয়াত মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি ফিল্মস। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এ ছবির মূল ভাবনা আহমেদ জামান চৌধুরীর। আর ছবির কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। ঋতুপর্ণা ও আরেফিন শুভ ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন পূর্ণিমা, ফেরদৌস আহমেদ, মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, মিশা সওদাগর ও চম্পা।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন,‘ অনেকদিন পর এমন মাল্টিস্টার সিনেমা হচ্ছে। আশা করা যায়, ভালো ব্যাবসা করে চলচ্চিত্রের গতি বাড়াবে।’