English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৮ ১৬:৫৪

১০০ কোটি টাকা দামের ফ্লাট কিনলেন টাইগার শ্রফ

অনলাইন ডেস্ক
১০০ কোটি টাকা দামের ফ্লাট কিনলেন টাইগার শ্রফ

এবার বাড়ি কিনে আলোচনায় আসলেন বলিউডের জনপ্রিয় নায়ক টাইগার শ্রফ। সম্প্রতি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন টাইগার। যার দাম ১০০ কোটি টাকা। ২০১৯-এ এই নতুন ফ্ল্যাটে থাকতে শুরু করবেন তিনি।

জন আব্রাহামের ভাই ইন্টেরিয়র ডিজাইনার অ্যালান এই ফ্ল্যাট সাজাচ্ছেন বলে জানা গেছে। জনের বাড়ির ডিজাইন পছন্দ হয়েছিল টাইগারের। তাই তার ভাইকেই বেছে নিয়েছেন তিনি। মুম্বাইয় শহরে কেনা এই একটি বিশাল অ্যাপার্টমেন্টটির বর্ণনা শুনলেই চমকে যেতে হয়। সেই অ্যাপার্টমেন্টে রয়েছে আটটি শোওয়ার ঘর। ফ্ল্যাটের দামেও সবাইকে টেক্কা দিয়েছেন টাইগার।

বহুদিন ধরেই ফ্ল্যাট খুঁজছিলেন টাইগার। অবশেষে এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। ‘বাগি ২’ (২০১৮) সফল হওয়ার পর থেকেই সময় ভাল যাচ্ছে টাইগারের। প্রসঙ্গত, কিছুদিন আগে মুম্বাইয়ের ওরলিতে ৫৬ কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন শহিদ কাপুরও।