English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৮ ১৬:২৭

এবার মাদাম তুসোয় দীপিকা!

অনলাইন ডেস্ক
এবার মাদাম তুসোয় দীপিকা!

এবার মাদাম তুসোর মিউজিয়ামে ধরা দিতে চলেছেন বলিউডের ‘মাস্তানি’ দীপিকা পাডুকোন। এখন মিউজিয়ামে গেলে তার মোমের মূর্তি দেখতে পাবেন দর্শকরা।

সুখবরটি দীপিকা নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রাম প্রোফাইলে। দেখা যাচ্ছে, দীপিকার মাপ নিতে ব্যস্ত মাদাম তুসোর কর্মীরা। জানা গেছে, লন্ডন ও দিল্লি দুই মিউজিয়ামেই বসবে দীপিকার মোমের মূর্তি। এর জন্য নায়িকার প্রায় ২০০ রকমের মাপও নেয়া হয়েছে। হাসিমুখেই মূর্তির জন্য মাপ দিয়েছেন রানি ‘পদ্মাবতী’। নিজের মূর্তি দেখার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। 

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই থেকে মধুবালা সকলেই রয়েছেন। কিছুদিন আগে আবার বাহুবলী প্রভাসের মূর্তিও তৈরি হয়েছে। কাছাকাছি সময়ে এ সম্মান পেয়েছেন বিরাট কোহলি, আনুশকা শর্মাও।