English Version
আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১২:০৭

কৃতি নয়, জায়গা দখল করলেন শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
কৃতি নয়, জায়গা দখল করলেন শ্রদ্ধা

ব্যক্তিগত জীবনে সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যাননের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। তবে তাদের কেউই প্রেমের বিষয়টি স্বীকার করেননি। এদিকে রাবতা সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন।

বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সুশান্ত। এর মধ্যে সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত একটি সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে শ্রদ্ধা কাপুরকে নিয়েছেন নির্মাতা। সিনেমাটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ খ্যাত নিতেশ তিওয়ারি। এতে প্রথমে কৃতিকে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু পরবর্তীতে তার পরিবর্তে শ্রদ্ধা কাপুরকে নেয়া হয়েছে। এ ব্যপারে খুশি নন কৃতি। তার অসন্তোষের কথাও সুশান্ত ও অন্যদের জানিয়েছেন এই অভিনেত্রী।

কৃতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেরেলি কি বারফি’। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। সঞ্জয় দত্তের সঙ্গে পানিপথ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত এ সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।