English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৮ ১৫:০২

‘সবটুকু দেওয়ার সামর্থ্য হয়তো তোমার মায়ের নেই’

অনলাইন ডেস্ক
‘সবটুকু দেওয়ার সামর্থ্য হয়তো তোমার মায়ের নেই’

সংসারটা এখনো অপু আর ছেলে আব্রামের। কাজের বাহিরে বাকিটা সময় তিনি ছেলের সাথে কাটান। প্রায়ই একই রকম কাপড় পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দেন। শাকিবহীন জীবনটা যতটুক সম্ভব স্বাভাবিক করে নিচ্ছেন। আর খ্যাতিমান তারকার বাহিরে অপু কেবলই একজন মা।

আর এই তারকা মায়ের সন্তানের প্রতি যে প্রগাঢ় ভালোবাসা তা ফের ভেসে উঠলো সোশ্যাল সাইটে।

‘তুমি যা চাও তার সবটুকু দেওয়ার মতো সামর্থ্য হয়তো তোমার মায়ের নেই। কিন্তু তার যতটুকু ভালোবাসা আছে তার চেয়েও বেশি দেওয়ার ক্ষমতা তোমার মায়ের আছে।’

আবেগমাখা এই কথাগুলো নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ১৭ জুলাই চিত্রনায়িকা অপু তার ফেসবুক পেজে ছেলে আব্রামকে নিয়ে আবেগাপ্লুত এই লেখাটি পোস্ট করেন।

ফেসবুকে শেয়ার করা লেখাটির সঙ্গে মা-ছেলের একই রঙের চেক শার্ট পরা একটি সেলফি অপু তার ওই ফেসবুক পেজে পোস্ট করেন।

ছোট্ট আব্রামের বয়স এখন এক বছর ১০ মাস।মায়ের সঙ্গেই হেসে-খেলে বড় হচ্ছে আদরে মাখা আব্রাম।

সম্প্রতি অপু বিশ্বাস কলকাতায় ‘শর্টকাট’ ছবিতে অভিনয় করেছেন। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।

এছাড়াও দেবাশীষ বিশ্বাসে পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন বাপ্পি চৌধুরী-অপু।

এবারের ঈদে অপু বিশ্বাস ও শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান।