English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৮ ১৪:৫৪

দাম্পত্য কলহে প্রভা!

অনলাইন ডেস্ক
দাম্পত্য কলহে প্রভা!

আইরিন আর রেজা তাদের সংসার জীবন শুরু করে ৯ বছর আগে। তারও আগে তাদের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। ৯ বছরের সংসার জীবনে যুক্ত হয়েছে একমাত্র কন্যা নীল। কিন্তু তাদের বর্তমান যাপিত জীবন বেশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। চলছে নিয়মিত ঝগড়া। তাদের মধ্যে এখন কেবল যাপনটাই আছে, জীবনটা আর নেই।

রেজার মনে হয় জীবনটাকে নতুনভাবে ভাবা হোক। এই ভেবে তার অফিস কলিগের সঙ্গে ঘোরাঘুরি শুরু করে দেন। অন্যদিকে আইরিনের সঙ্গে পরিচয় হয় এক ফটোগ্রাফারের। সে নীলের কিছু ফটোশুট করে। শুরু হয় তাদের সংসার জীবনের আরেকটি গল্প।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কুয়াশায় ঘেরা’।

নাটকটিতে আইরিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা আর রেজা চরিত্রে এফ এস নাঈম। গৌতম কৈরির চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল।

আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘কুয়াশায় ঘেরা’।