English Version
আপডেট : ১৫ জুলাই, ২০১৮ ১৭:১২

হরর ছবিতে নুসরাত!

অনলাইন ডেস্ক
হরর ছবিতে নুসরাত!

কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানকে এবার দেখা যাবে হরর ছবিতে। বলিউডের চিত্রনাট্যকার সাগুফতা রফিক পরিচালিত নুসরাতের এই নতুন ছবির নাম ‘সেভেন’।

ছবিটিতে নুসরাতের বিপরীতে দেখা যাবে অভিনেতা যশ দাশগুপ্তকে। ‘সেভেন’ যশ-নুসরাত জুটির দ্বিতীয় ছবি। এর আগে ২০১৭ সালে তারা ‘ওয়ান’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক সাগুফতা রফিক নিজেই। এর আগে তিনি ‘মার্ডার টু’, ‘জান্নাত টু’, ‘আওয়ারাপান’, এবং ‘ও লামহে’র মতো ব্যবসাসফল ছবিগুলোর চিত্রনাট্য করেছেন।

ছবিতে যশ-নুসরাতকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। বিভিন্ন অলৌকিক কাণ্ডকারখানাকে ঘিরে যাদের জীবন হয়ে উঠবে দুর্বিসহ।

জানা গেছে,এর পাশাপাশি কিছু সত্য ঘটনাকে ঘিরেও তৈরি হয়েছে ছবির কিছুটা অংশ। আসছে আগস্ট মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে।