English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৮ ১৫:০২

ভাইজান আসার কথা শুনেই সরে গেলো দুই ছবি

অনলাইন ডেস্ক
ভাইজান আসার কথা শুনেই সরে গেলো দুই ছবি

আগামী ২০ জুলাই ‘ভাইজান এলো রে’ দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। আর এই ছবির কারণেই ২৭ জুলাই মুক্তির কথা থাকলেও বাংলাদেশের দুই ছবির মুক্তি পিছিয়ে গেছে।

গেল ঈদে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি। সেখানকার নামী প্রযোজনা সংস্থা এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত এই ছবিটি আমদানিতে (সাফটা চুক্তি) মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন-মাহি জুটির ‘জান্নাত’। আরেকটি মিনহাজ অভি পরিচালিত ফেরদৌস ও নিঝুম রুবিনা অভিনীত ‘মেঘকন্যা’ ছবি। জানা যায় ২৭ জুলাই তাদের ছবি মুক্তি পাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্র প্রদর্শক সমিতি এক সদস্য জানান, শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবি মুক্তি পাবে ২০ জুলাই। পরের মাস (আগস্ট) এর শেষ সপ্তাহে ঈদুল আজহা। ভাইজান ২০ জুলাই থেকে ঈদুল আজহা পর্যন্ত প্রদর্শিত হবে। যার ফলে অন্য ছবিগুলো মার খেতে পারে! এ কারণে বাকি প্রযোজক বা শিল্পী, নির্মাতারা চাচ্ছেন শাকিব খানের ছবির সঙ্গে রিস্ক নিতে চাচ্ছেন না। আর হল মালিকরা তো বেশি আগ্রহ দেখাবে শাকিবের ছবির দিকে।

‘ভাইজান এলো রে’ ছবি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন দীপা খন্দকার, শাহেদ আলী, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি।