English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৮ ১১:১৮

নিজের জীবন বেঁচে কত পেলেন আসল ‘সঞ্জু’?

অনলাইন ডেস্ক
নিজের জীবন বেঁচে কত পেলেন আসল ‘সঞ্জু’?

বলিউডের বর্তমানের অন্যতম একটি ব্যবসাসফল ছবির বায়োপিক ‘সঞ্জু’। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ছবিটি। কাহিনি নিয়ে যতই বিতর্ক হোক, দর্শকের মন জয় করতে পিছপা হয়নি সঞ্জয় দত্তের বায়োপিক। রণবীর কাপুরের দুর্দান্ত অভিনয় দিয়ে শুধু দর্শক মন জয় করেননি। বক্স অফিসও জিতে নিয়েছেন। একের পর এক মাইলস্টোন গড়ে ফেলেছে ‘সঞ্জু’। মাত্র দুদিনে ৫০ কোটি রুপির ব্যবসা, তিন দিনে ১০০ কোটি, পাঁচ দিনে ১৫০ কোটির ওপরে, এক সপ্তাহে ২০০ কোটির ব্যবসা করার রেকর্ডও এখন ‘সঞ্জু’-র পকেটে।