English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৮ ১৭:০৩

পেছাল সুলতানের মুক্তি

অনলাইন ডেস্ক
পেছাল সুলতানের মুক্তি

কলকাতায় মুক্তির ২০ দিন পর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল জিৎ ও মিমের ‌'সুলতান'। রাজা চন্দের নির্মিত সিনেমাটির ট্যাগলাইন 'দ্যা সেভিয়ার'। ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু নানা জটিলতায় সেটি আর সম্ভব হয়নি।

সাফটা চুক্তির আওতায় গতকাল শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত সেটিও হল না। তাই আবারো পেছাল সুলতানের মুক্তি।

বাংলাদেশে ছবিটি আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। নির্দিষ্ট তারিখে কেন মুক্তি দেয়া হয়নি ছবিটি এমন প্রশ্নে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘বাংলাদেশে সুলতান মুক্তির জন্য ২১ জুন তথ্য মন্ত্রণালয় মৌখিক অনুমতি দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনুমতির ফাইল হাতে পাইনি।’

তিনি আরও বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী (তারানা হালিম) নোটিশ দিয়েছেন আবার আলোচনা করা হোক। এজন্য দেরি হচ্ছে। মন্ত্রণালয় থেকে ফাইল হাতে না পাওয়া পর্যন্ত বলতে পারছি না কবে বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে।

তাছাড়া এ ছবির বদলে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে কোন ছবি যাবে এটা এখনও ঠিক হয়নি বলে জানান ছবিটির প্রযোজক।