English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৮ ১০:৪২

পূজার প্রশংসায় পঞ্চমুখ শাবনূর

অনলাইন ডেস্ক
পূজার প্রশংসায় পঞ্চমুখ শাবনূর

এ ঈদে মুক্তি পাওয়া পোড়ামন-২ চলচ্চিত্রে পূজার অভিনয়ের প্রশংসা করলেন ঢাকাই চলচ্চিত্রের একসময়য়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। পূজার প্রশংসায় পঞ্চমুখ শাবনূর বলেন, 'পূজার অভিনয় আমাকে মুগ্ধ করেছে। এতো অল্প বয়সে ও এতো ভালো অভিনয় করেছে যা সত্যিই বিস্ময়কর, ওর আমি রীতিমতো ভক্ত হয়ে গেছি।'

শাবনূর নির্মাতার প্রশংসা করে বলেন, 'নতুন নির্মাতা হিসেবে রায়হান রাফি খুবই চমৎকার একটি ছবি উপহার দিয়েছে। দর্শকেরাও ছবিটি উপভোগ করছেন বলেই শুনেছি। সিয়ামের অভিষেক সিনেমা হিসেবে বলবো সে অনেক ভালো করেছে।'   সিয়াম-পূজা ছাড়াও পোড়ামন-২ চলচ্চিত্রে অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ।