English Version
আপডেট : ৩ জুলাই, ২০১৮ ১৮:২৯

চলচ্চিত্রে ফিরছেন আঁচল

অনলাইন ডেস্ক
চলচ্চিত্রে ফিরছেন আঁচল

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে নায়িকা আঁচল। ফেসবুকে ইদানীং আঁচল জানাচ্ছেন, আবারও ফিরছেন তিনি। আর এজন্য নিয়মিত শরীরচর্চাও করছেন।

আঁচল বলেন, 'আসলে আমি কখনই চলচ্চিত্র থেকে দূরে ছিলাম না। তবে হ্যাঁ আমি বিগত দিনগুলো কাজ কম করেছি। মাঝে ডিপজল ভাইয়ের একটি ছবিতে কাজ করেছি। আবার বাপ্পীর বিপরীতে ‘দাগ’ ছবির শুটিং শেষ করেছি। পারিবারিক কারণে মূলত কম কাজ করা হয়েছে।'   রাজু আহম্মেদ পরিচালিক ‘ভুল’ ছবির মধ্য দিয়ে পর্দায় আসেন আঁচল। এরপর মাসুদ কায়নাতের ‘বেইলী রোড’ ছবিতে অভিনেতা নিলয়ের সঙ্গে অভিনয় করে নজর কাড়েন।

শাহিন-সুমন পরিচালিত ‘জটিল প্রেম’ ছবির মধ্যমে মূল ধারার চলচ্চিত্র শুরু করেন। নায়ক বাপ্পীর সাথে জুটিবেঁধে একাধিক ছবি ব্যবসা সফল হয়।