English Version
আপডেট : ৩ জুলাই, ২০১৮ ১১:০০

অবিকল শাহরুখের মতোই দেখতে আরিয়ান!

অনলাইন ডেস্ক
অবিকল শাহরুখের মতোই দেখতে আরিয়ান!

আকাশ আম্বানি ও শ্লোক মেহেতার বাগদানের অনুষ্ঠান বলে কথা। আর সেখানে উপস্থিত ছিলেন বলিউড বাদশা আকাশ ও শ্লোকের বাগদানের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আমেজ যেন আরও কিছুটা বেড়ে গেলো শাহরুখ ও তার পরিবারের উপস্থিতিতে।

এদিন গৌরীর পাশে আরিয়ানকে দেখে একঝটকায় শাহরুখ বলেই ভুল করলেন অনেকে। ভুল ভাঙলে অনেকে বলেই বসলেন আরিয়ান যেন অবিকল শাহরুখ। এদিনের অনুষ্ঠানে শাহরুখের পরনে ছিল নীল রঙের শেরওয়ানি ও সাদা পায়জামা। আর আরিয়ান পরেছিলেন নীল রঙের স্যুট। তাদের পাশে রুপোলি রঙের শাড়িতে বেশ গর্জিয়াস দেখাচ্ছিল গৌরীকে।

এদিন এনগেজমেন্ট পার্টিতে পরিচিতদের সঙ্গে শাহরুখ ব্যস্ত হয়ে যেতেই বেশিরভাগ সময় ছেলে আরিয়ানের সঙ্গেই থাকতে দেখা গেলো গৌরীকে। ছেলে আরিয়ানও যে মাকে বেশ চোখে চোখে রাখছিলেন তা বেশ বোঝা গেলো। মাকে নিয়ে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজও দিলেন আরিয়ান।

অনুষ্ঠানে সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান।অনেকেই শাহরুখের ছেলের সঙ্গে এসে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। আরিয়ানকে শাহরুখ ভেবে কেউ কেউ ভুল করেও বসেন। এদিকে আরিয়ানও সবার সঙ্গে ছবি তুলেন হাসিমুখে। পুরো অনুষ্ঠানেই নজর কাড়েন শাহরুখের ছেলে।