English Version
আপডেট : ২ জুলাই, ২০১৮ ১৫:২১

মেহজাবিনের বিয়ের গুঞ্জন কতদূর?

অনলাইন ডেস্ক
মেহজাবিনের বিয়ের গুঞ্জন কতদূর?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা করা হলে নিঃসন্দেহে সবার চেয়ে এগিয়ে থাকবেন মেহজাবিন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে দুর্দান্ত অভিনয় আর বচনভঙ্গি দিয়ে নজর কেড়েছেন সবার। এরপর 'বড় ছেলে' এবং 'বুকের বা পাশে'র মতো সুপারহিট নাটক উপহার দিয়ে ছাড়িয়ে গেছেন নিজেকে। বেশ কয়েকদিন ধরেই জনপ্রিয় এ তারকার বিয়ের গুঞ্জন চলছে।

সূত্রে জানা যায়, তরুণ নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক মেহজাবিনের। সেই সম্পর্কের জের ধরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউই মুখ খোলেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে দুজনই রয়েছেন লন্ডনে। তাদের কাছের মানুষদের দাবি, দুজন একসঙ্গেই রয়েছেন। সময় কাটাচ্ছেন, করছেন বিয়ের কেনাকাটাও। চলতি বছরেই সম্পন্ন হতে পারে দাম্পত্য শুরুর আনুষ্ঠানিকতা।

যদিও তাদের ঘনিষ্ঠ কেউই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলছেন না। অনেকে পুরো খবরটিকেই ভিত্তিহীন বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ছোট পর্দার সবচেয়ে ব্যস্ততম এই অভিনেত্রীর হাতে প্রচুর কাজ। হিট নাটক উপহার দেওয়ার পর থেকেই দম ফেলার সময় পাচ্ছেন না। এর মাঝেই জনপ্রিয় এ অভিনেত্রীর বিয়ের গুঞ্জন কতটা সত্য সেটা সময়ই বলে দেবে। অনেকের ধারণা, দেশে ফিরেই এ গুঞ্জন নিয়ে মুখ খুলবেন মেহজাবিন।