English Version
আপডেট : ২৮ জুন, ২০১৮ ১৬:৫৭

বাতাসে ভাসছে শাকিব-বুবলী'র বিয়ের খবর

অনলাইন ডেস্ক
বাতাসে ভাসছে শাকিব-বুবলী'র বিয়ের খবর

সময় পরিবর্তনের সাথে সাথ পরিবর্তন হয়েছে শাকিব-অপু জুটির। শাকিব-অপু থেকে এখন শাকিব-বুবলী। ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় এই দুই জুটি। এই দুই জুটির মিল অমিলের রসায়ন রয়েছে চলচ্চিত্রপাড়ায়। তাদের কথায় বেশ অমিল থাকলেও তাদের মধ্যে মিলটিই বেশি দৃশ্যমান। যেমন শাকিব-অপু ক্যারিয়ারের শুরু থেকে একটানা জুটি বেঁধে কাজ করতে থাকেন। এই জুটির কাজ দর্শক গ্রহণ করেন সাদরে।

ক্যারিয়ারের শুরু থেকেই তাদের নিয়ে প্রেম আর বিয়ের খবর বাতাসে চাউর হতে থাকে। যদিও তারা তা বারবার অস্বীকার করে তখন বলেছিলেন, সবই মিথ্যে, আমরা দু’জন ভালো সহকর্মী আর বন্ধু। একইসঙ্গে কাজ করতে গেলে এমন রটনা রটতেই পারে।   পরের ঘটনা সবারই জানা ২০১৭ সালে শাকিব-অপু অধ্যায়ের পরিসমাপ্তি ও শাকিব-বুবলী জুটির সূচনা হলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। এই জুটিকে নিয়েও শুরু থেকেই গোপন প্রেম বিয়ের খবর দুষ্টু বাতাস ছড়াতে থাকে। যদিও দু’জনেই বলছেন, আরে ভাই সবই মিথ্যে, আমরা দু’জন ভালো বন্ধু আর সহকর্মী। এখন সময়ই বলে দেবে দুষ্টু বাতাস সত্যি নাকি তারা মিথ্যে বলেছে— বলছেন চলচ্চিত্রপাড়ার লোকজন আর তাদের দর্শক ভক্তরা।

উল্লেখ্য, ২০০৬ সালে শাকিব-অপু জুটি বেঁধে কাজ শুরু করেন। তাদের প্রথম ছবি ছিল ‘কোটি টাকার কাবিন’। প্রথম ছবিতেই দর্শক তাদের সাদরে গ্রহণ করেন। এরপর একে একে চাচ্চু, পিতার আসন, দাদীমা, মায়ের হাতে বেহেশতের চাবি ছবিগুলোতে টানা জুটি বাঁধেন তারা। সফলও হয় এই জুটি।

২০১৭ সালে ‘বসগিরি’ ছবি দিয়ে জুটিবদ্ধ হন শাকিব-বুবলী জুটি। এরপর একাধারে শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান, একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিগুলো নিয়ে পথ চলতে থাকেন এই জুটি। এ পর্যন্ত বুবলী শুধু শাকিবের সঙ্গেই জুটি বেঁধেছেন। তাদেরকেও দর্শক মনে-প্রাণে গ্রহণ করেছেন।   ২০০৬ সাল থেকে শাকিব-অপু জুটি বেঁধে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়ে যান। এরপর অল্প সময়ের মধ্যেই মানে মাত্র দু’বছরের মাথায় ২০০৮ সালে গোপনে বিয়ের পিঁড়িতে বসেন তারা। এই গোপন খবরও দুষ্টু বাতাস রাখেনি গোপন। ছড়িয়ে দেয় আকাশ বাতাস আর কানে কানে।

কিন্তু যথারীতি দু’জনের অস্বীকার ‘আরে যত্তসব মিথ্যে কথা’ আপনারা কোথা থেকে যে এমন সব উদ্ভট খবর পান বুঝি না’। তাদের এমন প্রতিবাদের সুরে বিশেষ করে উপযুক্তদ্ধ সাক্ষী-প্রমাণের অভাবে সবাই চুপসে গিয়েছিলেন সেদিনের গুঞ্জন।

এখন আবার শাকিব-বুবলী জুটিকে নিয়ে দুষ্টু বাতাস একই গন্ধ ছড়াচ্ছে। আর যথারীতি দুজনের সেই পুরনো প্রতিবাদ আমরা দু’জন ভালো বন্ধু আর সহকর্মী ছাড়া আর কিছুই নয়, সবই মিথ্যে। চলচ্চিত্র পাড়ার লোকজন এখন মুচকি হেসে বলছেন দেখা যাক দুষ্টু বাতাস এবার তার দায় এড়াতে পারে কি না?