English Version
আপডেট : ২৪ জুন, ২০১৮ ১৪:৩৩

গাটছাড়া বাধলেন বাপ্পা-তানিয়া

অনলাইন ডেস্ক
গাটছাড়া বাধলেন বাপ্পা-তানিয়া

অবশেষে গাটছাড়া বাধলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী-উপস্থাপিকা তানিয়া হোসাইন বিয়ে করেছেন। শনিবার বিকালে ঘরোয়া আয়োজনের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

রাতে ঢাকা ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনয় ও সংগীতজগতের ঘনিষ্ঠজনরা।   চলতি বছরের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান হয়।

সেসময় তারা জানিয়েছিলেন, দুই পরিবারের সদস্যরা মিলে ঈদের পরই সুবিধাজনক সময়ে যেদিন বিয়ের দিন ঠিক করবেন, সেদিনই বিয়ে হবে। নতুন জীবনের জন্য বাপ্পা-তানিয়া দুজনেই সবার কাছে দোয়া চেয়েছেন

উল্লেখ্য, এটি বাপ্পা-তানিয়া দুই জনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেন তানিয়া। এক বছরের মাথায় সে বিয়ে ভেঙে যায়।

আর বাপ্পা মজুমদার এর আগে বিয়ে করেছিলেন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনীকে। ২০০৮ সালের ২১ মার্চ বিয়ে করেন তারা। দীর্ঘ নয় বছর সংসারজীবনের পর ছাড়াছাড়ি হয় বাপ্পা-চাঁদনীর।