English Version
আপডেট : ২৩ জুন, ২০১৮ ১৩:৫৪

জ্যাকলিনকে ধমকালেন সালমানের বাবা

অনলাইন ডেস্ক
জ্যাকলিনকে ধমকালেন সালমানের বাবা

‘আলাদিন’, ‘কিক’, ‘রেস থ্রি’, বলিউডে একের পর এক হিট। শ্রীলঙ্কান বিউটি হয়েও জ্যাকলিন ফার্নান্ডেজ এখন বলিউডের তাবড় নায়িকা। কিন্তু, শ্রীলঙ্কান বিউটিকে রীতিমত ধমকে দিলেন সালমানের বাবা সেলিম খান।

একটি সংবাদ মাধ্যমের সাক্ষাতকারে জ্যাকলিন বলেন, সেলিম খানের ধমক খেয়েছেন তিনি। জ্যাকলিনকে সেলিম খান বলেন, প্রথমে ভাল করে হিন্দি শিখুন, তারপর উর্দু শিখবেন। এরপরই জ্যাকলিন উর্দু শিখবেন বলে স্থির করেন। জ্যাকলিন এখন একটু একটু করে উর্দু শিখতে শুরু করেছেন। প্রথমে উর্দু লেখার অনুশীলন শুরু করেছেন। এরপর একটু একটু করে উর্দু বলাও জ্যাকলিন শুরু করবেন বলেও জানিয়েছেন শ্রীলঙ্কান বিউটি নিজে।   ‘রেস থ্রি’-র পর বর্তমানে সালমান খানের সঙ্গে ‘ডি দাবাং’ ট্যুর নিয়ে ব্যস্ত জ্যাকলিন ফার্নান্ডেজ। সালমান খানের সঙ্গে ওই ট্যুরে রয়েছেন ডেইজি শাহ, সোনাক্ষী সিনহাও।