English Version
আপডেট : ২৩ জুন, ২০১৮ ১৩:৩৭

আবারো হাসপাতালে নায়িকা পরীমনি

অনলাইন ডেস্ক
আবারো হাসপাতালে নায়িকা পরীমনি

কয়েক দিনের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হয়েছে চিত্রনায়িকা পরীমনি। শরীরে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুক্রবার রাতে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত দুইটার দিকে ফেসবুকে নিজের পেজে অ্যাপোলো হাসপাতালের চেক ইন দিয়ে হাতে সূচ ঢুকানোর ব্যবস্থাসহ একটি ছবি পোস্ট করেন পরীমনি। 

সেখানে তিনি লিখেছেন ‘আবারও’।

জানা গেছে, হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার রক্ত পরীক্ষার পর শনিবার কি ধরনের জ্বর তা জানা যাবে।

এর আগে ঈদের দিন হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো পরীমনিকে। অসুস্থ্যতা বোধ করায় ঈদের দিন তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিলো, উদ্বেগ ও উৎকণ্ঠা সমস্যার কারণে অসুস্থ্য বোধ করছিলেন পরীমনি।

অভিষেকের পর থেকে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা গিয়াস উদ্দিন পরিচালিত স্বপ্নজাল। ছবিতে পরীমনির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।