English Version
আপডেট : ২১ জুন, ২০১৮ ১৪:৪৮

শাকিবের পছন্দের নায়িকা কারা?

অনলাইন ডেস্ক
শাকিবের পছন্দের নায়িকা কারা?

এই ঈদে চিত্রনায়ক শাকিব খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশে, আরেকটি ছবি ভারতের কলকাতায়। বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘সুপার হিরো’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘পাঙ্কু জামাই’ আর কলকাতায় ‘ভাইজান এলো রে’।

এক নায়কের তিন ছবি সমান ভাবে চলছে কিনা, এই প্রসঙ্গে শাকিব জানালেন, শুনতে পাচ্ছি, চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া ও সুপার হিরো ছবি দুটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বেশি। পাঙ্কু জামাই আগের ছবি। ঈদে মুক্তি না দিলেই ভালো হতো।   কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির দর্শক প্রতিক্রিয়া নিয়ে শাকিব বললেন, ভাইজান এলো রের সঙ্গে জিতের সুলতান, সালমান খানের রেস ৩ মুক্তি পেয়েছে। তারপরেও ভাইজান এলো রে বেশ ভালো যাচ্ছে। ছবির পোস্টারে পুরো কলকাতা শহর ছেয়ে গেছে। সেখানে বড় বড় করে আমার ছবি ছাপা। পোস্টার দেখে মনে হচ্ছিল আমি বাংলাদেশেই আছি।

এদিকে তার ‘মাস্ক’ ছবির শুটিং শেষের দিকে। শাকিব জানালেন, আর এক শিফট কাজ করলেই শেষ হয়ে যাবে। এবার শেষ করার জন্যই কলকাতায় গিয়েছিলাম। কিন্তু ঈদের কারণে শেষ না করেই দেশে ফিরতে হয়েছে। তবে ডাবিং করার সময় বাকি কাজটুকু শেষ করব।

এদিকে দুই দেশে সমান ভাবে খ্যাতি পাওয়া শাকিব কার সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন? এমন প্রশ্নে জানালেন, বাংলাদেশের বুবলী আর কলকাতার শ্রাবন্তী।