English Version
আপডেট : ২১ জুন, ২০১৮ ১১:৪৭

ব্যবসায়ীকে বিয়ে করলেন ডিপজলকন্যা

অনলাইন ডেস্ক
ব্যবসায়ীকে বিয়ে করলেন ডিপজলকন্যা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বিয়ে করেছেন। অর্পণ নামে এক ব্যবসায়ীর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ঘরোয়াভাবে ওলিজা মনোয়ারের বিয়েসম্পন্ন হয়।   বুধবার ওলিজা মনোয়ার তার ফেসবুক পেজে বিয়ের কিছু ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন।

ডিপজল জানান, ‘পারিবারিকভাবে এই বিয়ের কাজ শেষ করেছি। বিয়ের সময় দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।’

ডিপজল আরও জানান, ‘অর্পণের পরিবারের অনেকেই দেশের বাইরে থাকেন। তার কয়েকজন আত্মীয় দেশের বাইরে চলে যাবেন। এ কারণে বিয়ের কাজটি সম্পন্ন করেছি। তবে শিগগিরই সবাইকে নিয়ে সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

উল্লেখ্য, ডিপজলকন্যা ওলিজা লন্ডনের ডিএফএমএ মেকআপ একাডেমিতে পার্টটাইম শিক্ষক হিসেবে কাজ করছেন। বাংলাদেশে ২০১৭ সালে বাবা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে একটি হরর ছবি শুরু করেন তিনি। কিন্তু কিছুদিন শুটিং করার পর ব্যস্ততার কারণে ছবির কাজ শেষ করতে পারেননি তিনি।