English Version
আপডেট : ১৩ জুন, ২০১৮ ১৪:২৩

ঈদের আগে পড়শীর ‘জাদু’

অনলাইন ডেস্ক
ঈদের আগে পড়শীর ‘জাদু’

‘একা একা কেন বলো কাটেনা এ বেলা/ শ্যাম হয়ে রোজ খেলছো তুমি/ একি পাশা খেলা/ এই দুটি চোখে যেদিকে তাকাই/ তুমি তুমিময়/ রাখতে পারো যে আমার হাতেই হাত/ ভুলে মনের সংশয়/ আজকে না হয় ভালোবাস আর কোনদিন নয়…’ এমনই কথায় প্রকাশ পেলো পড়শীর নতুন গান ‘জাদু’।

এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘গানটির কথা আমার কাছে বেশ মজার লেগেছে। পুরোপুরি প্রেমের গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আশা করি দর্শক-শ্রোতারাও গানটি খুব এনজয় করবেন।’

সুদীপ কুমার দ্বীপের কথায় প্রেমময় এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন জুয়েল। গত সোমবার (১১ জুন) সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে পড়শীর জাদুর লিরিক্যাল ভিডিও। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন এই গায়িকা। ঈদের আগে তার জাদুতে নতুন ছন্দ ফিরেছে।