English Version
আপডেট : ৯ জুন, ২০১৮ ১২:২৭

‘আমাকে বহুবার সালমান মেরেছে, আঘাত করেছে’

অনলাইন ডেস্ক
‘আমাকে বহুবার সালমান মেরেছে, আঘাত করেছে’

বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই কে নিয়ে শোবিজ পাড়ায় গুঞ্জনের শেষ নেই। এই দুই তারকার ভক্তদের মাঝেও তাদের নিয়ে চলে নানা ধরনের আলোচনা-সমালোচনা।

সেই ধারাবাহিকতায় এবার বেরিয়ে এলো নতুন এক তথ্য। তা হলো-

সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়ে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯)-এর সময় গোটা বলিউডে হইচই ছিল। কিন্তু হঠাৎ করেই ২০০২ সালের মাঝামাঝি সময়ে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্কে ভেঙে যায়।

এ নিয়ে ইংরেজি এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই জানিয়েছিলেন, ‘আমাকে বহুবার সালমান গায়ে হাত দিয়েছে। মেরেছে, আঘাত করেছে। কিন্তু আমি তা কাউকে টের পেতে দিইনি। চুপচাপ সিনেমার শুটিং করতাম।’

এটাও জানা গিয়েছিল, বলিউড সুপারস্টার সালমান খান নাকি মাঝরাতে ঐশ্বরিয়ার বাড়িতে গিয়ে হইচই শুরু করেছিলেন। ওই সময় নাকি নিজের হাতের শিরাও কেটেছিলেন সালমান খান!

কিন্তু এ নিয়ে সালমান ও ঐশ্বরিয়া কখনোই সোজাসোজি কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে, ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন ছবি ‘রেস থ্রি’। আপাতত, এই ছবির প্রোমোশনেই ব্যস্ত রয়েছেন সালমান খান সহ পুরো টিম। এরই মাঝখানে হঠাৎ করে নেট দুনিয়ায় উঠে এলো পুরনো এই কথা।