English Version
আপডেট : ৫ জুন, ২০১৮ ১১:৩৬

ঈদের সাত পর্বের বিশেষ নাটকে এ্যানি

অনলাইন ডেস্ক
ঈদের সাত পর্বের বিশেষ নাটকে এ্যানি

ঈদের সাত পর্বের বিশেষ নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী ও উপস্থাপক এ্যানি খান। নাটকের নাম ‘চিরকুমার মনে মনে’। এটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। এই নাটকটিতে এ্যানির বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মওলা।

এ প্রসঙ্গে এ্যানি খান মুঠোফোনে বিজনেস আওয়ারকে বলেন, এবার ঈদে সাত পর্বের এই নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। কুষ্টিয়ায় এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। মজার একটি নাটক।'

ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে এটি প্রচারিত হবে। এছাড়া আসছে ঈদে এ নাটকের বাইরে এটিএন বাংলায় আশীষ রায়ের ‘বডিগার্ড তোরাব আলী’ এবং বিটিভিতে আওয়াল চৌধুরীর পরিচালনায় ‘রাজকন্যা’ নামের দুটি খণ্ড নাটকে দর্শকরা এ্যানিকে দেখতে পাবেন।