English Version
আপডেট : ৪ জুন, ২০১৮ ১৪:১৬

ঈদের নাটকে ব্যস্ত সাফা

অনলাইন ডেস্ক
ঈদের নাটকে ব্যস্ত সাফা

আর ক’দিন পরই ঈদুল ফিতর। এ উৎসবকেই কেন্দ্র করে টিভি চ্যানেলগুলোর জন্য নির্মিত হচ্ছে খণ্ড ও ঈদ ধারাবাহিক নাটক। এবারের ঈদে একাধিক নাটকে শুটিং করছেন তরুণ অভিনেত্রী সাফা কবির।   ঈদকে উপলক্ষ করে তিনি একের পর এক ভালো গল্পের নাটকে অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘ভালোবাসি অকারণে’ নামের নাটকে কাজ করলেন তিনি। এতে সাফার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্প পছন্দ না হলে আমি কাজ করি না। তবে এ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করি দর্শকদেরও ভালো লাগবে এটি।’ এ ছাড়া তিনি প্রায় একডজন নাটকে অভিনয় করছেন।’

নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে কাজের ইচ্ছা আছে কি?

জানতে চাইলে সাফা বলেন, ‘অবশ্যই ইচ্ছা আছে। যখন মনের মতো গল্প পাব এবং মেধাবী ও গুণী পরিচালকের নির্দেশনায় কাজ করার সুযোগ মিলবে, তখনই চলচ্চিত্রে কাজ করব।গল্পটা গতানুগতিক নয়, একেবারেই নতুন এবং ভিন্ন ধরনের একটি গল্প চাই। দেখা যাক আমার এই স্বপ্নপূরণে কেউ এগিয়ে আসেন কিনা।’