English Version
আপডেট : ২ জুন, ২০১৮ ১৫:৫৫

ঈদে আসছে সজল-তিশার 'বাতাসে প্রেম ভাসে'

অনলাইন ডেস্ক
ঈদে আসছে সজল-তিশার 'বাতাসে প্রেম ভাসে'

বাতাসে প্রেম ভাসে’ নামের একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী সজল ও তানজিম তিশা। এই নাটকটির চিত্রনাট্য লিখেছেন শিহাব মাসুম এবং পরিচালনা করছেন সহিদ উন নবী।

অভিনেতা সজল বলেন, 'বাতাসে প্রেম ভাসে' কাজটি করতে গিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। কারণ লুকানো ভালোবাসা এই গল্পে দেখানো হয়েছে। যেটা দর্শকদের ভালো লাগবে বলে আমি মনে করি।'   অভিনেত্রী তানজিন তিশা বলেন, 'নাটকের গল্পে অনেকেই নিজেদের ভালোবাসা খুঁজে পাবেন। এখানে অনেক খুনসুটি, দুই বন্ধুর মারামারি, মান অভিমান রয়েছে। নাটকটি দর্শকদের ভালো লাগবে আমি বিশ্বাস করি।

নাটকটিতে সজল-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন, শামীম হাসান সরকার, জ্যাকি আবদুল্লাহ, নাবিলা প্রমুখ। নাটকটি ঈদে প্রচারিত হবে বলে জানা গেছে।