English Version
আপডেট : ২ জুন, ২০১৮ ১৫:০৫

প্রকাশ্যে সালমানকে পেটালে মিলবে ২ লক্ষ টাকা!

অনলাইন ডেস্ক
প্রকাশ্যে সালমানকে পেটালে মিলবে ২ লক্ষ টাকা!

বলিউডের দাবাং সালমানকে প্রকাশ্যে মারধোর করলে মিলবে ২ লক্ষ টাকা! এমনই ঘোষণা করলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়ার নয়া সংস্থা হিন্দু হাই এজ-এর আগ্রার ইউনিট চিফ গোবিন্দ পরাশর। হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার কারণেই এমন কথা তিনি বলেছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সালমানের নিজস্ব প্রোডাকশন হাউসের লাভরাত্রি ছবিকে ঘিরেই এই সমস্যা। হিন্দুদের উৎসব নবরাত্রিতে এই ছবির মুক্তি হতে পারে বলে খবর। ছবির নামকরণ লাভরাত্রি হওয়ায় তা নবরাত্রিকে, অর্থাৎ হিন্দু ভাবাবেগে আঘাত করেছে।   গোবিন্দ পরাশর এবং সংস্থার অন্যান্যরা বৃহস্পতিবার ভগবান টকিজের সামনে হাজির হয়ে সালমানের ছবির পোস্টার পুড়িয়ে দেয়। সেই সঙ্গে সালমান এবং তার লাভরাত্রি ছবির বিরুদ্ধে স্লোগানও তোলে।

গোবিন্দ পরাশর স্পষ্ট জানিয়ে দেন, সালমানের এই ছবি একটি পবিত্র উৎসবকে বিকৃত করছে যা লাখ লাখ হিন্দুর মনে আঘাত দিয়েছে। এর তীব্র নিন্দা করে ছবিটি নিষিদ্ধ করার পক্ষে বলেন তিনি। এবং কোনওমতেই ছবির প্রদর্শন যে হতে দেবেন না তাও সাফ জানিয়ে দেন গোবিন্দ পরাশর।

প্রসঙ্গত, এই লাভরাত্রি ছবিটি সলমনের প্রযোজনা সংস্থার, যেখানে অভিনয় করেছেন তার শ্যালক আয়ুষ শর্মা। চলতি বছরের অক্টোবরে এই ছবির মুক্তি পাওয়ার কথা।