English Version
আপডেট : ২৪ মে, ২০১৮ ১৫:২৫

সিনেমা নেই, তাই জামা ইস্ত্রির ব্যবসায় মাহি

অনলাইন ডেস্ক
সিনেমা নেই, তাই জামা ইস্ত্রির ব্যবসায় মাহি

ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিন্তু মিডিয়াতে তার ব্যাপক চাহিদা থাকলেও এই রোজার মাসে কোনো ছবির শুটিং রাখেননি তিনি। মাঝে শুধু কিছু ছবির ডাবিং ও দু-একদিনের শুটিং বাকি থাকলে তা শেষ করবো। ঈদের পর আবার টানা শুটিং করবো। আপাতত বিরতি দরকার।

তাই সময়টা নিজের মতো কাটাচ্ছেন। যা খুশি তাই করছেন। যেহেতু এখন অবসর সময় কাটাচ্ছেন তাই দুষ্টুমিতেও কম যাচ্ছেন না তিনি। নিজের কাছের মানুষের সঙ্গে দুষ্টুমি আর আড্ডবাজি করেই কেটে যাচ্ছে তার সময়। সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন একটি ভিডিও করে জানালেন তার নতুন ইচ্ছের কথা।   ভিডিওতে মাহি বলেন, সিনেমার পাশাপাশি আমি নতুন একটা ব্যবসা করার কথা ভাবছি। আমি যেহেতু জামাকাপড় ইস্ত্রি করতে পারি তাই জামাকাপড় ইস্ত্রি করার ব্যবসাই আমি করব!

ভিডিওতে মাহি আরও জানান, তার প্রতিটি জামা ইস্ত্রিবাবদ ১০০ টাকা করে দিতে হবে। তবে ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবেন তারা বোঝবেন এটি মজা করে করা হয়েছে।

এদিকে মাহিয়া মাহি অভিনীত জান্নাত ছবিটি প্রস্তুত হয়ে আছে। এ ছবিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবিটি শিগগিরই মুক্তি পাবে।