English Version
আপডেট : ১২ মে, ২০১৮ ০৫:৫২

দুর্ঘটনার কবলে জ্যাকুলিন

অনলাইন ডেস্ক
দুর্ঘটনার কবলে জ্যাকুলিন

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এই দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। হালের এই বলিউড ডিভা সুস্থ আছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের  গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের বাড়িতে পার্টি করছিল রেস থ্রি ছবির পুরো টিম। রাত ১০.‌৩০ মিনিট নাগাদ পার্টি শুরু হয়। সেখানে হাজির ছিলেন জ্যাকুলিনও। বাড়ি ফেরার পথে শুক্রবার ভোররাত পৌনে ৩টে নাগাদ বান্দ্রায় কার্টার রোডে জ্যাকলিনের গাড়ি ধাক্কা মারে একটি অটোরিক্সাকে। কেউ আহত না হলেও জ্যাকুলিনের গাড়ির হেডলাইট ভেঙে যায়। 

পরে জ্যাকুলিন ঘটনার সত্যতা স্বীকার করে অভিযোগ করে জানান, অটোচালক মদ্যপ ছিলেন বলেই দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।