English Version
আপডেট : ৯ মে, ২০১৮ ১৪:৪৬

সোনমকে বিয়ের টিপস দিলেন আনুশকা!

অনলাইন ডেস্ক
সোনমকে বিয়ের টিপস দিলেন আনুশকা!

শিখ ধর্মের রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভরে গিয়েছে তাদের বিয়ের খণ্ড খণ্ড কিছু মুহূর্ত। শুভেচ্ছার বার্তায় ভরে গেছে ট্যুইটারও।

বলিউড অভিনেতা অনিল কাপুর কন্যা নায়িকা সোনম কাপুর মঙ্গলবার (৮ মে) সাত পাকে বাঁধা পড়েন।

এর আগে, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সাত পাকে বাঁধা পড়েন। এবার বলিউডের আর এক নায়িকা সোনম কাপুর বিয়ের কাজটি সেরে ফেললেন। অবশ্য বিরাট-আনুশকার মতো হঠাৎ করে নয়, আগে থেকে ঘোষণা করে যথেষ্ট প্রস্তুতি নিয়েই বিয়ে করলেন সোনম ও আনন্দ আহুজা।

সোনমের বিয়ের অনুষ্ঠানে আনুশকা উপস্থিত না থাকলেও নববধূকে মিষ্টি বার্তা দিলেন তিনি। সঙ্গে নিজের অভিজ্ঞতা কম কথায় জানিয়ে দিলেন বিরাট পত্নী।

আনুশকা এদিন টুইটারে লিখেছেন, ‘সোনম ও আনন্দ দু’জনের জন্যই রইল অনেক শুভকামনা, ভালবাসা ও সারা জীবনের জন্য আনন্দ। ওয়েলকাম টু দ্য ক্লাব। জীবন ও ভালবাসার এই যাত্রাটা খুব সুন্দর।’

প্রসঙ্গত, বিরাট-আনুশকা জুটি ২০১৭ সালের শেষ দিকে সাত পাকে বাঁধা পড়েন। আর তার ৪ মাস পরেই গাঁটছড়া বাঁধলেন বি-টাউনের প্রথম সারির এই নায়িকা। ২০১৪ সাল থেকে সম্পর্কে জড়ান সোনম কাপুর ও আনন্দ আহুজা যুগল।