English Version
আপডেট : ৯ মে, ২০১৮ ১১:৪৭

মহানায়িকার চরিত্রে মেহজাবিন

অনলাইন ডেস্ক
মহানায়িকার চরিত্রে মেহজাবিন

সূর্য অস্তমিত হয়, তবু ধরণীর পরে চিহ্ন রেখে যায়। রুপালি পর্দার ঠিক তেমনই দুই নক্ষত্র রাজ্জাক ও সুচিত্রা। অস্তমিত এই দুই নক্ষত্রকে এবার ছোট পর্দায় জীবন্ত করে তুলবেন মেহজাবিন ও নিশো।

নাটকটির নাম 'রাজ্জাক-সুচিত্রা'। হাবিব শাকিলের এ নাটকের গল্পজুড়ে থাকছে রাজ্জাক-সুচিত্রার সময়ের আবহ। সেই সময়ের মেয়েদের সাজসজ্জা। ছেলেমেয়ের প্রেম।

নাটকে মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনকে। চরিত্রটি নিয়ে মেহজাবিনও বেশ উচ্ছ্বসিত। নাটকে রাজ্জাক চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো।

আসছে ঈদের জন্যই 'রাজ্জাক-সুচিত্রা' নাটকটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।