English Version
আপডেট : ৯ মে, ২০১৮ ১০:৩৯

আইটেম গানে ‘বেবি ডল’ নায়লা (ভিডিও)

অনলাইন ডেস্ক
আইটেম গানে ‘বেবি ডল’ নায়লা (ভিডিও)

গানটি প্রকাশের পর থেকেই দর্শকের বেশ সাড়া মিলছে বলে জানালেন নায়লা নাঈম। আইটেম গানটি নিয়ে খুব আশাবাদ ব্যক্ত করে বিজনেস আওয়ারকে তিনি বলেন, ‘অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে গানটি কবে প্রকাশ পাবে। অবশেষে গানটি পর্দায় দেখতে পেরে ভাল লাগছে। অনেকদিন পর খুব ভাল মানের একটি গান করলাম।

গানটিতে ভাল নাচার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এজন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। আশা করা যাচ্ছে দর্শক আইটেম গানটি পছন্দ করবে।’   ‘বেবি ডল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন নাভিলা রহমান। এতে নায়লার নাচের কোরিওগ্রাফি করেছেন কোরিওগ্রাফার নিডো খান।

নয়ন বাবু ও মিল্টনের যৌথ পরিচালনায় নির্মিত ‘বেবি ডল’ খুব ভালো বাজেটের একটি শর্টফিল্ম উল্লেখ করে নায়লা বলেন, এটি খুবই ছোট একটি স্টোরি কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা দর্শক পছন্দ করবে।

এ ছবিতে নায়লার সহশিল্পী হিসেবে আছেন আরেফিন জিলানী। মাস্তান চরিত্রে অভিনীত আরেফিন জিলানীর সঙ্গে নায়লার প্রেমের সম্পর্ক দেখা যাবে ছবিটিতে।

এছাড়াও এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরও অভিনয় করছেন শামীম, অনুপম ও রেজওয়ান। নির্মাতা নয়ন বাবুকে দেখা যাবে পুলিশের চরিত্রে। খুব শীঘ্রই শর্টফিল্মটি ইউটিউব চ্যানেল সৃষ্টি মাল্টিমিডিয়ায় প্রকাশ পাবে বলে জানা গেছে।