English Version
আপডেট : ৭ মে, ২০১৮ ১৪:১৩

মেহেদি শেষে আজ হলুদ কাল বিয়ে !

অনলাইন ডেস্ক
মেহেদি শেষে আজ হলুদ কাল বিয়ে !

আগামীকাল ৮ই মে ব্যবসায়ী প্রেমিক আনন্দ আহুজার সাথে গাঁটছাড়া বাঁধতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। আর আজ ৭ই মে তার গায়ে হলুদের অনুষ্ঠান। কিন্তু মজার বিষয় হলো- একদিন আগে অর্থাৎ গতকাল রোববার (৬ মে) রাতে মেহেদী দিয়ে দুই হাত ও পা দিয়ে হাত সাজিয়ে ফেলেছেন তিনি!

এরই মধ্যে স্যোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সোনমের মেহেদি দেওয়ার মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে- হবু স্বামী আনন্দ আহুজার পাশে মেহেদি হাতে বসে আছেন ‘সাওয়ারি’খ্যাত এই তারকা। শুধু সোনম নয়, দু্ই হাত মেহেদি দিয়ে সাজিয়েছেন তার বোন রিয়া কাপুরও।