English Version
আপডেট : ৩ মে, ২০১৮ ১৬:০৬

ফের একসঙ্গে

অনলাইন ডেস্ক
ফের একসঙ্গে

রেশমী চুড়ি’, ‘ও ডিজে’, ‘বৈশাখের বিকেল বেলায়’, ‘হেইলা দুইলা নাচ’-এর মতো জনপ্রিয় গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। আবারো একসঙ্গে দেখা যাবে তাদের। যদিও এবারের ফরম্যাট ভিন্ন। প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তারা।

‘হেলেন অব ট্রয় ২’ চলচ্চিত্রটির শুটিং প্রায় শেষ। এতে  অভিনয় করেছেন রাহা তানহা খান, সাঞ্জু জন, সাইফ চন্দন প্রমুখ। মাইন্ড দ্য গ্যাপের প্রোডাকশনে এটি প্রযোজনা করছেন রেইন ফিল্মস।

এ ছবির ‘ভালোবাসা দাও’ শিরোনামের একটি গান ব্যবহার করা হয়েছে। এতেই কণ্ঠ দিয়েছেন কনা-আকাশ। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।  সুর-সংগীতায়োজন করেছেন আকাশ। সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে।

আকাশ সেন বলেন, ‘কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। সবাই চেষ্টা করেছেন ভালো একটি গান তৈরি করার জন্য। আশা করি, শ্রোতারাও পছন্দ করবেন।’ ঈদুল ফিতরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউটিউবে প্রকাশ করা হবে।