গরমে বাহারি ধরণে চুল বেঁধে থাকুন স্বস্তিতে!
গরমের সময় চুল ছেড়ে রাখার বা বিভিন্ন স্টাইলে বেঁধে রাখার ধৈর্য আমাদের মাঝে থাকে না। তাই তখন খুব সহজে আমরা কিছু স্টাইল যদি আয়ত্তে আনতে পারি তাহলে গরম ও লাগবে না, আবার সাথেসাথে আপনিও থাকবেন প্রাণবন্ত।
চেহারায় বৈচিত্র আনতে চুল আঁচড়াবেন বিভিন্নভাবে যেমন কখনো উল্টো, কখনো সিঁতে করে, কখনো মাঝে কখনো ডানে, কখনো বামে। চেহারায় যেমন বৈচিত্র আসবে তেমনিই চুলের জন্য উপকারি। বিউটিশিয়ানদের মতে, চুলের সিঁতে সবসময় এক জায়গায় করা করা ঠিক না। এতে চুল পাতলা হয়ে টাক পড়ে যেতে পারে। তাই চুল চিরুনিতে বৈচিত্র আনুন। আর খেয়াল রাখবেন চুল যেন ময়লা না হয় তাই পারলে প্রতিদিন শ্যাম্পু করুন। নাহলে একদিন পর পর। চুলের বড় শত্রু ময়লা। তাই যতটা পারা যায় চুল ময়লামুক্ত রাখুন। এবার আসুন জেনে নেয়া যাক গরমে কিছু চুলের স্টাইল-
১) পনিটেল:
এই গরমে সহজে এবং তাড়াতাড়ি চুল বাঁধাতে চাইলে পনিটেল সবচেয়ে সহজ উপায়। অপেক্ষাকৃত গোল মুখের সঙ্গে পনিটেল বেশি ভালো লাগে। নানা নামে পনিটেলের রকমফের আছে। ছোট কাঁকড়া ক্লিপ বা পাঞ্চ ক্লিপ দিয়ে কিছু চুল আটকে পুরো চুলটা পনিটেল করে রাখা যায়। আবার সব চুল টেনে উঁচু করে পনিটেল করতে পারেন।
২) রিবন টুইস্ট:
পুরো চুল আঁচড়ে মাথার একপাশে নিয়ে আসতে হবে। যে পাশে চুল থাকবে না, সেই পাশে পিন দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। এবার একপাশে আনা চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে পনিটেল করে নিতে হবে। পনিটেল করা চুলগুলো কালো ফিতা দিয়ে পেঁচিয়ে নিচের দিকের কিছুটা গোছা ছেড়ে রাখতে হবে। গরমের সময় সালোয়ার-কামিজ কিংবা পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে এই চুল বাঁধা খুব মানায়।
৩) খোঁপা:
যাদের চুল খুব বেশি লম্বা তাঁরা সহজেই করে ফেলতে পারেন খোঁপা। অনেকেই কয়েক প্যাঁচ দিয়ে খোঁপা করে থাকেন। সুতি শাড়ির সঙ্গে এই খোঁপা খুব মানায়। খোঁপার পাশেই যদি গুঁজে দেওয়া যায় বেলি ফুলের মালা, তবে তো কথাই নেই। গরমে স্বস্তি আর ফ্যাশন হবে একই সঙ্গে। প্রয়োজন মনে করলে স্প্রে দিয়ে চুল আটকে নিন।
৪) বেনী:
বিনুনি বা বেনী করেও গরমে আপনি বেশ আরাম পাবেন। সিম্পল বেনী করে দুই পাশে কালো কিল্প যাকে পার্লার ক্লিপ বলা হয় বা ছোট পাঞ্চ ক্লিপ লাগিয়ে নিলে চুল এলোমেলো হবে না। ফ্রান্স বেনী বেশ স্টাইলিস, আপনি চাইলে ফ্রেন্স বেনী করতে পারেন। চুল অনেক লম্বা হলে বেনী করে খোপাও করতে পারেন বেশ ভালো দেখাবে। চুলের গোড়া বেঁধে চুল দুই ভাগ করে বেনী করে পেঁচিয়ে পেঁচিয়ে খোপা করুন। চাইলে চারভাগ করেও বেনী করতে পারেন। বেনী জড়িয়ে পার্লার ক্লিপ দিয়ে গেঁথে দিবেন তাতে খোঁপাটা বেশ বড় হবে।


