শাকিব, শুভকে ছড়িয়ে শীর্ষে বাপ্পী!
ঢাকাই সুপারস্টার শাকিব খানের সাথে কোন লড়াই নিয়ে তরুণ তুর্কি বাপ্পী চৌধুরীর। আর সহসাই শাকিবকে টপকে যাওয়াও তার পক্ষে সম্ভব না। কিন্তু নিজের নামের আগে সুপারস্টার তকমা লাগাতে হলে আগাতে তো হবেই, আর সেই যাত্রায় প্রথমবারের মত এগিয়েছেন বাপ্পী।
পাগল ভক্তের সংখ্যায় শাকিবকে ছাড়িয়ে গেলেন বাপ্পী। স্যোশাল মিডিয়ায় শাকিব খানের চেয়ে এগিয়ে গেলেন এই চিত্রনায়ক। বাপ্পির ভক্তরা তার আপডেট রাখার জন্য নিজেরাই ফেসবুকে তৈরি করেছেন ফ্যান ক্লাব।
‘হার্ট অব বাপ্পি চৌধুরী গ্রুপ’ নামের গ্রুপটিতে এরই মধ্যে প্রায় ৪ লাখ ১৫ হাজারের কাছাকাছি সদস্য যুক্ত আছেন। ফ্যান গ্রুপে সদস্যের দিক থেকে বাপ্পির পরের অবস্থানে রয়েছেন শাকিব খান।
‘শাকিব খান (কিং অব ঢালিউড)’ নামের গ্রুপে সদস্য আছে ৪ লাখ ৬ হাজার ৬৬২ জন। তার পরের অবস্থানে আছেন আরিফিন শুভ। ‘আরিফিন শুভ ফ্যানস ক্লাব’ নামের গ্রুপে সদস্য আছে প্রায় ১ লাখ ৬০ হাজারের কাছাকাছি।
হালের আরেক জনপ্রিয় নায়ক সাইমন সাদিকের ফেসবুক গ্রুপ ‘সাইমন সাদিক ফ্যানস ক্লাব’-এ ১ লাখ ২২ হাজারের বেশি সদস্য রয়েছেন। গ্রুপগুলোতে প্রতিনিয়ত ভক্তরা তাদের প্রিয় তারকার ছবি, সংবাদ ও অন্যান্য বিষয় তুলে ধরার চেষ্টা করেন।
এ সম্পর্কে বাপ্পি বলেন, ‘ভক্তরা আমাকে নিয়ে ফ্যান ক্লাব করেছেন। এই গ্রুপটিও ভক্তরাই করেছেন। আমি পরে জানতে পারি আমার নামে এমন একটি ফ্যান গ্রুপ আছে। যারা আমার সঙ্গে আছেন, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবার প্রতি অনেক ভালোবাসা।’


