English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮ ১৮:৫৬

সন্ধান পাওয়া গেল সেই রহস্যময়ী তরুণীর!

অনলাইন ডেস্ক
সন্ধান পাওয়া গেল সেই রহস্যময়ী তরুণীর!

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস।

টিভিতে বা মোবাইলে খেলা আইপিএল দেখার ফাঁকে সকলেরই চোখ গিয়েছে গ্যালারিতে বসে থাকা বিষণ্ণ এক সুন্দরীর দিকে।

বিষণ্ণ, কেননা তার প্রিয় দল হারছে। যত হারের কাছে পৌঁছেছেন ধোনিরা, ততই যেন মুখের রং বিবর্ণ হয়েছে সুন্দরীর। চোখের কোণে জমেছে অশ্রুর জলছাপ।

খেলা শেষ। কিন্তু ইন্টারনেট জয় করেছেন রহস্যময়ী। তাকে নিয়ে মিথ যেমন তৈরি হয়েছে, তেমন অনেকেই কৌতুহল প্রকাশ করে জানতে চেয়েছেন কে এই রহস্যময়ী? তিনি কি নিছকই একজন সমর্থক? নাকি তার অন্য কোনও সম্পর্ক রয়েছে চেন্নাই সুপার কিংস এ?

অবশেষে প্রকাশ্যে এসেছে তরুণীর পরিচয়। জানা গিয়েছে, তার নাম মালতী চাহার। তিনি চেন্নাইয়ের ওপেনিং বোলার দীপক চাহারের বোন। পাশাপাশি তিনি মহেন্দ্র সিংহ ধোনির একজন বিরাট ফ্যানও বটে। তার ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে মাহির সঙ্গে তার সহাস্য ছবিও।

কেবল দীপক নন, মালতীর দুই সহোদরই কিন্তু আইপিএলে রয়েছেন। দীপক চেন্নাইয়ের হয়ে নতুন বলে বোলিং শুরু করছেন। আর মুম্বাইয়ের হয়ে খেলছেন অন্যজন। রাহুল চাহার। তিনি অবশ্য লেগস্পিনার।

গত বছর পুনে ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ খেলেছিলেন দু’জনেই। এ বছর অবশ্য দুই ভাই দুই দলে। দীপক সুযোগ পেলেও, রাহুল এখনও মুম্বাইয়ের হয়ে মাঠে নামেননি।

উল্টোদিকে দীপক কিন্তু এবারের মৌসুমে দারুণ খেলছেন। খোদ ধোনি তার খেলার প্রশংসা করেছেন। যদিও কালকের ম্যাচ তার ভাল যায়নি। ১৩ বল করার পরে চোট পেয়ে ফিরে যেতে হয় স্টেডিয়ামে। দলও হেরে যায়।

আর গ্যালারিতে বসে সেই ম্যাচ দেখতে দেখতে বিষণ্ণ হন বোন মালতী। তার সেই আবেগঘন দৃষ্টি ক্যামেরার সৌজন্যে হয়ে যায় ভাইরাল।