English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮ ১২:৫০

ঠান্ডায় কাঁপছেন জ্যাকলিন, স্যান্ডো গেঞ্জিতে সালমান

অনলাইন ডেস্ক
ঠান্ডায় কাঁপছেন জ্যাকলিন, স্যান্ডো গেঞ্জিতে সালমান

জামিনে মুক্তি পেয়েছেন আগেই। এবার শ্যুটিংও শুরু করে দিলেন সালমান খান। কাশ্মীরে চলছে ‘‌রেস থ্রি’‌–র শ্যুটিং। সেখানে খোশমেজাজেই ছবির নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে শ্যুটিং করতে দেখা গিয়েছে সালমানকে। শ্যুটিংয়ের ফাঁকে সালমানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন জ্যাকলিন। পাশেই দাঁড়িয়ে সালমান।

একটি কালো স্যান্ডো গেঞ্জিতে নির্বিকার ভাবে দাঁড়িয়ে রয়েছেন দবং তারকা। লে ও লাদাখে তাঁদের একসঙ্গে বাইক সফরের ছবিও দেখা গিয়েছে। সালমান, জ্যাকলিন ছাড়াও এই ছবিতে রয়েছেন ববি দেওল, ডেইজি শাহ, অনিল কাপুর, শাকিল সেলিম। তবে কাশ্মীরের শ্যুটিং লোকেশনে তাঁদের কাউকেই দেখা যায়নি। ছবির পরিচালক রেমো ডিসুজা।