English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ২২:২৬

স্বামীর সাথে যুক্তরাজ্যের পথে নাবিলা

অনলাইন ডেস্ক
স্বামীর সাথে যুক্তরাজ্যের পথে নাবিলা

জমকালো আয়োজনে শুক্রবার রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় মাসুমা রহমান নাবিলার বিবাহোত্তর সংবর্ধনা। তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শোবিজের নানা অঙ্গনের তারকারা।

‘আয়নাবাজি’-খ্যাত নাবিলা আগেই জানিয়েছিলেন, বিয়ের পরদিনই উড়াল দিচ্ছেন যুক্তরাজ্যে। তা-ই হলো। 

শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন নাবিলা। যেখানে দেখা যাচ্ছে নাবিলা ও তার বর জোবাইদুল হক রিম বিমানের সিটে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যাচ্ছি।’

তিনি জানান, মধুচন্দ্রিমার জন্য নয়, রিমের দাপ্তরিক কাজে তাকে সেখানে যেতে হবে। ২ মে তারা দেশে ফিরবেন। এরপরই হানিমুনের পরিকল্পনা করবেন।

রিম পেশায় ব্যাংকার। তার সঙ্গে ১৮ বছর আগে জেদ্দায় পরিচয় নাবিলার। এরপর ধীরে ধীরে ভালোলাগা ও ভালোবাসা। অবশেষে তা পরিণয়ে রূপ নিল।