English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ১৯:৩২

চার অভিনেত্রীর মধ্যে যাকে এগিয়ে রাখলেন তাহসান

অনলাইন ডেস্ক
চার অভিনেত্রীর মধ্যে যাকে এগিয়ে রাখলেন তাহসান

টানা ২০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যের স্টেজ শোতে অংশ নিয়েছিলেন তিনি। শুধু তাই নয় নিজের প্রথম সিনেমা ‘যদি একদিন’-এর প্রথম লটের শুটিংও সেরে এসেছেন এ তারকা।

ছোট পর্দা দাঁপিয়ে বেড়ানোর পর বড় পর্দায়ও অভিষেক হচ্ছে তার। শিগগিরই বাংলাদেশে শুরু হচ্ছে ‘যদি একদিন’ এর দ্বিতীয় ধাপের শুটিং। সব মিলিয়ে দারুণ ব্যস্ত এই নায়ক ও গায়ক।

দেশে ফিরে গণমাধ্যমকে তাহসান জানান, ‘খুব ভালো সময় কেটেছে। মায়ামি, নিউ জার্সি, নিউইয়র্ক, মিশিগান- এই চারটি জায়গায় পাঁচটি শো করেছি। এর মধ্যে তিনটি নিজের শো আর দুটি অ্যাওয়ার্ড শো ছিল।’

ফেরার পর দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে সাক্ষাতকারও দিয়েছেন তাহসান। এসময় তাকে প্রশ্ন করা হয় বর্তমানে নতুনদের সঙ্গে বেশি কাজ করছেন?

এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, নতুন ও পুরোনো সবার সঙ্গেই কাজ করছি। তবে আমি যখন নতুন ছিলাম, আমাকেও তো কেউ না কেউ এখনকার জায়গায় আসতে সহযোগিতা করেছেন। এখন আমারও তো উচিত নতুনদের এগিয়ে নিতে সহযোগিতা করা।

সাক্ষাতকারের এক পর্যায়ে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের নিয়েও প্রশ্নের সম্মুখীন হন এ তারকা। মম, তিশা, মেহ্জাবীন, মিম-কাকে এগিয়ে রাখবেন? এ প্রশ্নের উত্তরে তাহসানের সাফ জবাব, সবার আগে তিশা, তারপর মম। এ সঙ্গীতশিল্পীর এমন উত্তরে নতুন তথ্য পেল তার ভক্তরাও।