English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ১১:৫৯

‘পটাকা’ ফাটালেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক
‘পটাকা’ ফাটালেন নুসরাত ফারিয়া

অবশেষে জমকালো আয়োজনে প্রকাশিত হলো চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার বহু প্রতীক্ষিত গান ‘পটাকা’। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। বৃহস্পতিবার বনানীর অভিজাত একটি রেস্তরাঁয় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ‘পটাকা’ গানের ভিডিও উন্মুক্ত হয়। বাংলাদেশে এটি প্রকাশ করে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। আর ভারতে এসভিএফ। এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, সিএমভির কর্ণধার শেখ শাহেদ আলী পাপ্পু, ইবি সল্যুশন্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফ জাই, প্রাণ-আরএফএল প্লাস্টিক লি.-এর হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান আরাফাত, নায়ক আরিফিন শুভ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, গায়িকা দিলশাদ নাহার কণাসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্যে জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ অনুষ্ঠানে উপস্থিত ফারিয়াকে লাল পরী আখ্যা দিয়ে বলেন, যে পারে সব পারে ।